সেই কারণে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এই সকল সমস্যা সমাধানের জন্য সেবার হাত বাড়িয়েছে। গ্রাম ও শহরে অঞ্চলে বিভিন্ন সেবামূলক কার্যক্রমের মাধ্যমে পশ্চাদপদ অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক ও সাংস্কৃতিক চেতনা বিকাশের মাধ্যমে উন্নতর সুস্থ ও সুন্দরভাবে জীবনধারাকে প্রভাহিত করার লক্ষে স্থানীয় সমাজ কতিপয় সেচ্ছাসেবক কর্মকর্তা ও কর্মচারী ও নির্বাহী কমিটির উদ্যোগে মুক্তি সমাজ উন্নয়ন সংস্থা কাজ করে যাচ্ছে। মুক্তি সমাজ উন্নয়ন সংস্থার পরিবারের সকল সদস্যদের আন্তরিক প্রচেষ্টার ফলেই সংস্থা ১০ বছর কাজ করে যাচ্ছে। আর এ প্রাপ্তির পিছনে সংস্থার পরিচালনা পর্ষদের সুদৃঢ়, দৃঢ় ও আন্তরিক জনশক্তি ও সমাজের প্রবল সমর্থন রয়েছে। মুক্তি সমাজ উন্নয়ন সংস্থার দুই টা কাজ হলো কারিগরী প্রশিক্ষনের মাধ্যমে কর্মদক্ষতা অর্জন করে যুবদের বেকারত্ব সমস্যা দূর করা। বড় আরেকটি অধ্যায় হলো শিক্ষাকে বাধ্যতামূলক অগ্রাধিকার দিয়ে জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করনের লক্ষে সংস্থাটি শিক্ষা উপকরণ বিতরণ, শিক্ষা বিষয়ক সেমিনার, একটি পাবলিক লাইব্রেরি গড়ে তুলছে। যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা গ্রহন করে থাকে। । এছাড়া ও মুক্তি সমাজ উন্নয়ন সংস্থা স্বাস্থ্য সচেতন, শিশু অধিকার সুরক্ষায় ও শিশু অধিকার রক্ষায় এবং নারী উন্নয়নে বিভিন্ন কর্মসূচী গ্রহন করে বাস্তবায়ন করছে।
মুক্তি সমাজ উন্নয়ন সংস্থা ভবিষ্যতে আরও নতুন উদ্যমে পরিচালিত হবে ইনশাআল্লাহ এ-ই প্রত্যাশায়।