শিক্ষামূলক কার্যক্রম গ্রহন করা যাতে গরীব জনগোষ্ঠীর মধ্যে শিক্ষা প্রসার ঘটানো যায়। শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা। বয়স্ক শিক্ষা দানে লোকদেরকে আকৃষ্ট করা এবং বয়স্ক শিক্ষা কার্যক্রম পরিচালনা করা। এ ছাড়া ছেলে মেয়েদের টিউটোরিয়াল সেন্টারের মধ্য দিয়ে তাদের শিক্ষা প্রদানে সহায়তা করা এবং স্কলারশীপ (বৃত্তি) প্রোগ্রামের মাধ্যমে দরিদ্র স্কুলগামী ছাত্র ছাত্রীদের শিক্ষা লাভের পথ সুগম করে দেয়া সংশ্লিষ্ট বিভাগের অনুমোদনক্রমে ।
মারাত্মক থ্যালাসোমিয়া রোগে আক্রান্ত শিশু ও তরুনদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা ও সাহায্য সহযোগিতা করা সংশ্লিষ্ট বিভাগের অনুমোদনক্রমে।
প্রসূতি মায়ের প্রাথমিক চিকিৎসার জন্য নবজাতক শিশুর টিকাদান কর্মসূচী, দুধের উপকারিতা সর্বোপরি সু-স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সহযোগিতা করা। প্রসূতি মায়ের প্রার্থমিক চিকিৎসা করা এবং কৌটার দুধ নয় মায়ের দুধেই শ্রেয় প্রচার করা সংশ্লিষ্ট বিভাগের অনুমোদনক্রমে।
সংস্থাটি প্রথম অবস্থায় প্রতি শুক্রবার ফ্রি- প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা এবং পরবর্তীতে সপ্তাহব্যাপী ফ্রি- প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করবে সংশ্লিষ্ট বিভাগের অনুমোদনক্রমে।
দেশের দরিদ্র মানুষের বিনামূল্যে সুষ্ঠু চিকিৎসাসহ অন্যান্য হাসপাতাল স্থাপন করা এবং চিকিৎসা ক্ষেত্র উন্নয়নের জন্য প্রশিক্ষণ ব্যবস্থা গ্রহণ করা। হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসা প্রাপ্তির জন্য আনা ব্যবস্থা করা সকল বিভাগের অনুমোদনে।
মা ও শিশু স্বাস্থ্য সংক্রান্ত জনসচেতনতা বৃদ্ধিতে কার্যক্রম। উচ্চ ঝুঁকিপূর্ণ নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠার প্রক্রিয়া চালনা করা এবং সকল কার্যক্রম পরিচালনা করা সকল বিভাগের অনুমোদনে।
প্রসূতি মায়ের সু-চিকিৎসার জন্য মাতৃমঙ্গল কেন্দ্র স্থাপন করা এবং শিশু মৃত্যু রোধ করার জন্য শিশুদের টিকাদান কর্মসূচী ও শিশু কল্যাণ/ কর্মসূচী গ্রহন করা এবং প্রসূতি মা ও শিশুদের পুষ্টিহীনতা দুরীকরনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহন করা সংশ্লিষ্ট বিভাগের অনুমোদনক্রমে ।
পরিবার পরিকল্পনা কর্মসূচীর আওতায় জন্মনিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ ও যাবতীয় কার্যক্রম বাস্তবায়ন করা সংশ্লিষ্ট বিভাগের অনুমোদনক্রমে।
নারী সমাজকে নির্ভরশীলতার অভিশাপ থেকে মুক্ত করে সমাজের মর্যাদা বৃদ্ধি এবং অর্থনেতিক ভূমিকা জোরদার করার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা। নারী অধিকার ও সচেতনতা বৃদ্ধির জন্য নির্যাতিত নারীদের আইন গত সহায়তা প্রদান করা সংশ্লিষ্ট বিভাগের অনুমোদনক্রমে।
বাংলাদেশের সমাজের প্রতিটি স্তরে মহিলারা অবহেলিত। তাদের অধিকার উপেক্ষা করে একটি জাতির প্রকৃত উন্নয়ন' সম্ভব নয়। তাই মহিলাদের উন্নয়নের এবং তাদেরকে স্ব-নির্ভর করার জন্য বিভিন্ন দক্ষতামূলক প্রশিক্ষন প্রদান, তাদের স্বার্থ ও অধিকার সংরক্ষণে প্রয়োজনীর কর্মসূচী গ্রহণ। মহিলাদেরকে উন্নয়নমুখী কার্যক্রমে জড়িত করার জন্য বিভিন্ন ধরনের কর্মশালা, সিম্পোজিয়াম ও কনফারেন্সের আয়োজন সহ বাস্তবধর্মী প্রকল্প গ্রহণ সংশ্লিষ্ট বিভাগের অনুমোদনক্রমে ।
দেশের অবহেলিত গরীব ছিন্ন মূল টোকাই শিশুদের পুনবার্সনের জন্য ড্রই- ইন সেন্টার স্থাপন করা এবং তাদের শিক্ষা, স্বাস্থ্য সামাজিক পরিবেশগত মান উন্নয়ন করা এবং ডকুমেন্টেশন ফিল্ম এর মাধ্যমে গণ সচেতনতা বৃদ্ধি করা সংশ্লিষ্ট বিভাগের অনুমোদনক্রমে ।
প্রতিটি শিশুর জন্ম এবং মৃত্যুর রেজিষ্টেশনসহ শিশু শ্রম বন্ধের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা। তাছাড়া অসহায় শিশু ও কিশোরদের আইনী সাহায্য প্রদান করা সংশ্লিষ্ট বিভাগের অনুমোদনক্রমে ।
কৃষি ক্ষেত্রে জন সাধারণকে উদ্বুদ্ধ করণ, উৎসাহ প্রদান এবং এর মাধ্যমে উন্নত পদ্ধতিতে ফলন বৃদ্ধি করতে ফল ও সবজি চাষ ইত্যাদি কার্যক্রম গ্রহণ। কৃষকদের শিক্ষার মাধ্যমে যুগপোযোগী কৃষক হিসাবে গড়ে তোলা, প্রয়োজনে কৃষি উপকরণ, বীজ, সার, ঔষধ ইত্যাদি সহজে এবং সুলভ মূল্যে প্রদানের ব্যবস্থা করা এবং ছোট বড় হিমাগার প্রতিষ্ঠা করে কৃষকদের উৎপাদিত পন্য সংরক্ষনে সহযোগিতা করা এবং প্রদর্শনী খামার তৈরী করা সংশ্লিষ্ট বিভাগের অনুমোদনক্রমে।
বিভিন্ন ধরনের গবেষণামূলক প্রকল্প গ্রহন এবং বাস্তবায়ন করা। যেমনঃ বায়োলজিক্যাল, ইনভারোমেন্টাল, ইরিলজিক্যাল, মেকানিক্যাল ইত্যাদি সংস্থার উন্নয়নকল্পে সেমিনার, সিম্পোজিয়াম ও কনফারেন্স এর আয়োজন এবং সংস্থার কর্মসূচীর সাথে সংশ্লিষ্ট অন্যান্য দেশে অনুষ্ঠিত উপরোক্ত কার্যক্রমে অংশ গ্রহণ সংশ্লিষ্ট বিভাগের অনুনোদনক্রমে।
হাঁস-মুরগী, মৎস্য, ছাগল ও গরুর খামার উতিতা এবং এ সম্বন্ধে সংশ্লিষ্ট চাষীদের প্রশিক্ষন প্রদান করা সংশ্লিষ্ট বিভাগের অনুমোদনক্রমে।
সচেতনতা সৃষ্টি এবং শিক্ষা প্রসারের মাধ্যমে উন্নয়ন উপযোগী পরিবেশ সংরক্ষন। এ লক্ষ্যে বৃক্ষরোপন, বনায়ন ও পরিবেশ- দূষনমুক্ত কর্মসূচী গ্রহন করা সংশ্লিষ্ট বিভাগের অনুমোদনক্রমে ।
ক্ষুদ্র ও কুটির শিল্প কর্মসূচীর আওতায় শিল্প স্থাপন, প্রয়োজনীয় আর্থিক সহযোগীতা প্রদান, নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি, মহিলাদের দেশী বিদেশী রান্নার প্রশিক্ষন প্রদান করা সংশ্লিষ্ট বিভাগের অনুমোদনক্রমে।
দারিদ্র বিমোচন সম্পর্কিত কর্মসূচীর আওতায় দুঃস্থ ভূমিহীন, বিত্তহীন, গৃহহীন এবং নিম্ন আয়ের জনগণ বিশেষ করে মহিলাদের মধ্যে আর্থ সামাজিক কার্যক্রম পরিচালনা করা। শিক্ষিত অশিক্ষিত বেকার অবহেলিত যুবক-যুবতী, বিধবা মহিলাদের প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্ম সংস্থানের ব্যবস্থা গ্রহণ ও আয় বৃদ্ধি কর্মসূচী পরিচালনা করা সংশ্লিষ্ট বিভাগের অনুমোদনক্রমে ।
গ্রামের ছিন্নমূল পরিবার যারা শহরের বস্তি অঞ্চলে বাস করেন তাদেরকে বিভিন্ন কর্ম সংস্থানের মাধ্যমে গ্রামে ফিরিয়ে নিয়ে যাওয়া এবং পুনর্বাসন কর্মসূচী গ্রহণ সংশ্লিষ্ট বিভাগের অনুমোদনক্রমে
জেল ফেরত ও বিপথগামী বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সংশ্লিষ্ট বিভাগের অনুমোদনক্রমে ।
ধূমপান ও অন্যান্য মাদক দ্রব্য বর্জন করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করা। সভা, সেমিনার ও সিম্পোজিয়াম এর মত কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করা সংশ্লিষ্ট বিভাগের অনুমোদনক্রমে।
বাল্য বিবাহ, বহু বিবাহ, যৌতুক ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনগণের সচেতনতা বৃদ্ধি করা।
কার্যক্রমের সুবিধার্থে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে কার্যক্রম পরিচালনা। সরকারী ও বেসরকারী সকল সংস্থার সাথে উন্নয়নমূলক কার্যক্রমে সম্পর্কে স্থাপন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অন্যান্য সংস্থার সাথে যোগাযোগ স্থাপন ও রক্ষা করা ।
বন্যা, ঝড়, মহামারী ইত্যাদির কারনে দুর্গত মানুষের সেবা ও পূর্নবাসন কর্মসূচী গ্রহণ ।
জনগণের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অসামাজিক কার্যকলাপ, মাদকদ্রব্য ও ধুমপান বিরোধী আন্দোলন গড়ে তোলা ।
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন বিষয়ে গবেষণা পরিচালনা ও এর নিমিত্তে উপাত্ত সংগ্রহ, প্রক্রিয়াকরণ বিশ্লেষণ, সংরক্ষণ ও বিতরণ এর উপর কর্মসূচী গ্রহণ সংশ্লিষ্ট বিভাগের অনুমোদনক্রমে।
নিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষন প্রদান করা কম্পিউটার ডাটা এন্ট্রি ফার্ম, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ফার্ম প্রতিষ্ঠা করা সংশ্লিষ্ট বিভাগের অনুমোদনক্রমে।
মেধাবী ছাত্র- ছাত্রীদের বৃত্তি প্রদান ও দুঃস্থ ও মেধাবী ছাত্র- ছাত্রীদের জন্য বিনামূল্যে শিক্ষা উপকরণ প্রদান ।
ক্যানসার, এইডস, প্লেগ, হেপাটাইটিজ-বি ভাইরাস ইত্যাদি মারাত্মক সংক্রামক ব্যাধি প্রতিরোধে পরিকল্পিত ও বাস্তব পদক্ষেপ গ্রহণে জনগনকে উদ্বুদ্ধ করা সংশ্লিষ্ট বিভাগের অনুমোদনক্রমে।
পানিতে মানবদেহের জন্য আর্সেনিকের ক্ষতিকর মাত্রা নিরুপন করে সে সব এলাকা/ নলকূপ চিহ্নিত করা হবে এবং এই পানি ব্যবহারের কুফল সম্বন্ধে জনগনকে সচেতন করে তোলা হবে সংশ্লিষ্ট বিভাগের অনুমোদনক্রমে ।
টেকসই প্রযুক্তি উদ্ভাবন খুজে বের করা এবং দেশের জনগণের আর্থ সামাজিক উন্নয়ন এর লক্ষ্যে তাহা প্রচার ও ব্যবহার নিশ্চিত করা সংশ্লিষ্ট বিভাগের অনুমোদনক্রমে ।
মানব সম্পদ উন্নয়নের সামগ্রীক কার্যক্রম গ্রহণ করে দেশে আর্থ সামাজিক উন্নয়ন ঘটানো। মানব সম্পদ উন্নয়নের জন্য বিভিন্ন বিষয়ের উপর ট্রেনিং, (কম্পিউপার, প্যারামেডিক্স, ডেন্টিষ্ট, রেডিওলজিষ্ট, টাইগি, হাঁস- মুরগীর পালন, গরু-ছাগল মোটা তাজা করণ, মৎস চাষ, মাটি পরীক্ষা, ব্যবসা প্রশাসন, ইংরেজি স্পোকেন, হোটেল ম্যানেজমেন্টসহ) দিয়ে বেকার মানব সম্পদকে উন্নয়ন করা সংশ্লিষ্ট বিভাগের অনুমোদনক্রমে ।
প্রতিবন্ধীদের শিক্ষা, প্রশিক্ষণ, ও পুনর্বাসনের ক্ষেত্রে আর্থিক সাহায্য সহযোগিতা প্রদান করা ।
দেশের দূর্ঘটনা রোধ ও যানযট নিরসনকল্পে বাস, ট্রাক ও রিক্সা চালকসহ সকল শ্রেনীর গাড়ী চালকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ট্রাফিক সিগনাল ও আইন কানুনের উপর প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা সংশ্লিষ্ট বিভাগের অনুমোদনক্রমে ।
এই সংস্থা মানবাধিকার সংরক্ষণ ও উদ্বুদ্ধকরণ গ্রহণ ও বাস্তবায়ন করবে এবং ইস্যুভিত্তিক জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন করবে সংশ্লিষ্ট বিভাগের অনুমোদনক্রমে।
সমাজের অন্ধত্ব ও গোঁড়ামী, সমাজের কুসংস্কার ও নির্যাতন এবং সামাজিক অপরাধমূলক প্রবণতা রোধ করার জন্য বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানাদির প্রশিক্ষণ ও পদক্ষেপ নেওয়া এবং এ বিষয়ে জনসাধারণকে উৎসাহ ও সহায়তা প্রদান করা।
দেশের ঐতিহ্য সংরক্ষনের দেশীয় সাংস্কৃতিক সমন্বিত করা, ঐতিহাসিন্ধু স্থান, বিষর দ্রব্যাদি সহ ইত্যাদি লালিত করন ও ঐতিহ্য বিষয়ে ইতিহাস সংরক্ষনে সহযোগিতা করা এবং এই বিষয়ে গবেষনা, তথ্য সংগ্ৰহ করা সংশ্লিষ্ট বিভাগের অনুমোদনক্রমে ।